News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সিলেটে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৮, আহত অন্তত ২০ জন
Image

বাংলাদেশের সিলেটে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৮, আহত অন্তত ২০ জন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের সিলেট জেলায় যাত্রীবোঝাই দু’টি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন যাত্রী। শুক্রবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিলেট-ঢাকা মহাসড়কে, জেলার বিশ্বনাথ উপজেলার রশিদপুরে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতিময় সরকার জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতিময় সরকার জানিয়েছেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার অন্তর্গত ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে একটি পেট্রোল পাম্পের সামনে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে আরও ৪ জনের মৃত্যু হয়। কমবেশি আহত অবস্থায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top