News Flash

  • Home
  • Uncategorized
  • বালাকোট এয়ার স্ট্রাইকের বার্ষিকী : বায়ুসেনাকে স্যালুট রাজনাথ ও অমিতের
Image

বালাকোট এয়ার স্ট্রাইকের বার্ষিকী : বায়ুসেনাকে স্যালুট রাজনাথ ও অমিতের

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঠিক দু’বছর আগে, ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জৈশ-ই-মহম্মদ জঙ্গিরা। সেই হামলার রেশ মিলিয়ে যাওয়ার আগেই, সেই বছরের ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘এয়ারস্ট্রাইক’ করে ভারত। জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের ডেরায় ফেলা ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০-এর ‘স্পাইস বোমা’ প্রাণ নিয়েছিল অন্তত ৩০০ জন সন্ত্রাসবাদীর। বালাকোট এয়ার স্ট্রাইকের বার্ষিকীতে ভারতীয় বায়ুসেনার বীরত্বকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং :
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে লিখেছেন, “বালাকোট এয়ার স্ট্রাইকের বার্ষিকীতে, ভারতীয় বায়ুসেনার সাহস ও শ্রমশীলতাকে স্যালুট জানাচ্ছি। বালাকোট স্ট্রাইকের সাফল্য দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় পদক্ষেপ। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমরা গর্বিত, যাঁরা দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ :
শুক্রবার সকালে টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “২০১৯ সালের এই দিন, পুলওয়ামা সন্ত্রাসী হামলার মোক্ষম জবাব দিয়ে ভারতীয় বায়ুসেনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ভারতের নীতি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল। আমি পুলওয়ামার বীর শহিদদের স্মরণ করছি এবং বায়ুসেনার বীরত্বকে কুর্নিশ জানাচ্ছি।”  

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top