ধারালো অস্ত্র দেখিয়ে মহিলার গয়না ছিনতাই বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্র নগরের চালতাতলী এলাকায় এক মহিলাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে সোনার গয়না ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷কাল মুখোশধারী দুর্বৃত্তরা দক্ষিণ ত্রিপুরা জেলার উত্তর ভারত চন্দ নগরের চালতাতলী গ্রামে এক মহিলার ঘরে ঢুকে মহিলার গলায় ছুরি উঁচিয়ে নগদ টাকা সোনার গয়না হাতিয়ে নিয়ে গেছে৷

মহিলার নাম অর্চনা ধর৷ জানা যায় মহিলা একা ঘরে ছিলেন৷ ৪ জন দুর্বৃত্ত কালো মুখোশ পড়ে তার ঘরে ঢুকে ছুরি উঁচিয়ে তার কাছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার দিয়ে দিতে নির্দেশ দেয়৷ প্রাণের ভয়ে মহিলা গণেশের চাবি দিয়ে দেন৷তখন ঐ তারা টাকা-পয়সার স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়৷দুর্বৃত্তরা চলে যাওয়ার পর মহিলা চিৎকার করেন এবং বিষয়টি পুলিশ ও এলাকাবাসী জানান৷ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ,পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি৷