News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল সিপিআই’র
Image

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল সিপিআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল সিপিআই৷রাজ্যে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে নাভিশ্বাস ওটার উপক্রম৷অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর আসছে পড়ার আশঙ্কা বাড়ছে৷


জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহন ভাড়া বৃদ্ধির সম্ভাবনা প্রবল৷ তাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে৷বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে গর্জে উঠেছে৷ সি পি আই এর পক্ষ থেকে বুধবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷এদিন কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোড থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হরি ঠাকুর রোডে এসে শেষ হয়৷

সংগঠনের সদর বিভাগীয় সম্পাদক অভিযোগ করেছেন এভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে থাকলে সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে৷ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top