News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের দাবীতে টিলাবাজারে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষকের দাবীতে টিলাবাজারে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ঊনকোটি কৈলাসহর যুবরাজ নগর সুকলের ছাত্র-ছাত্রীরা শিক্ষকের দাবিতে মঙ্গলবার টিলাবাজার বাবু বাজার রাস্তা অবরোধ করেছে৷রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর বিভিন্ন সুকলের শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধনের নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না৷


শহর এলাকার সুকলগুলিতে উদ্বৃত্ত শিক্ষক এখনো রয়ে গেছে৷ অথচ গ্রাম পাহাড় সহ শহর এলাকার পাশাপাশি বিভিন্ন সুকলে শিক্ষক এর অভাবে পঠন-পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ তাতে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর যুব রাজনগর সুকলেও শিক্ষকের অভাবে পঠন-পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ জানা যায় যে বরানগর সুকলের প্রাথমিক বিভাগে ছাত্র-ছাত্রীর সংখ্যা চার শতাধিক৷৷ শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন৷ ৫ জন শিক্ষক থাকলেও প্রতিদিন একজন শিক্ষক বিদ্যালয় আসেন৷ অন্যান্যরা গরহাজির থাকছেন৷এর ফলে বিদ্যালয়ের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা টিলাবাজার- বাবুর বাজার রাস্তা অবরোধ করে৷

অবরোধের ফলে অবরোধ স্থলের দু’’পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পরে৷ তাতে দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে ইরানি থানার ওসি আলমগীর হোসেন এবং কৈলাশহর সুকল পরিদর্শক অফিস থেকে আধিকারিক নজরুল ইসলাম গনি ও জেলাশাসক অফিস থেকে ডিসিএম ঘটনাস্থলে ছুটে আসেন৷ অবরোধ স্থলে ছুটে এসে ডিসিএম আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ডিসিএম এর কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি হওয়ার পর ছাত্র-ছত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷ প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যালয় এ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হলে এবং যেসব শিক্ষক রয়েছেন তারা নিয়মিত সুকলে এসে পঠন-পাঠন ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ না করলে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top