News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার মতই বাংলাকেও মুক্তি দেবেন প্রধানমন্ত্রী : বিপ্লব দেব
Image

ত্রিপুরার মতই বাংলাকেও মুক্তি দেবেন প্রধানমন্ত্রী : বিপ্লব দেব

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বামেদের হাত থেকে ত্রিপুরা-কে মুক্তি দিয়েছেন৷ এখন বাংলা-কেও তৃণমূলের হাত থেকে মুক্তি দেবেন৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বারাসাত-এ পরিবর্তন যাত্রায় দৃঢ়তার সঙ্গে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর মতে, ২০১৮ সালে ত্রিপুরার মানুষের মধ্যে যে অভিব্যক্তি দেখেছিলাম বাংলাতেও একই জিনিস দেখতে পাচ্ছি৷ পরিবর্তন হওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা৷


এদিন বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়-কে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন৷ তাঁর খোলা চ্যালেঞ্জ, আমি দিদিকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে বিতর্কে বসুন৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে স্কেল বা তাঁদের জন্য অন্যান্য পরিকল্পনা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন৷ কোনও কিছুতেই দিদি ত্রিপুরার উন্নয়নের সামনে ১০ মিনিট টিকতে পারবেন না, জোর গলায় বলেন বিপ্লব দেব৷ কারণ ত্রিপুরার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তাই সম্ভব হচ্ছে, দাবি করেন তিনি৷ সেই সঙ্গে তিনি যোগ করেন, বাংলাতেও পরিবর্তন নিশ্চিত৷ কিন্তু ভোট না হওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের না ঘুমিয়ে কাজ করে যেতে হবে৷


বিপ্লবের কথায়, এখন বাংলার মানুষের মুখে মুখে শুধু মুক্তির আর্তনাদ শুনতে পাচ্ছি৷ তাই, তাঁরা বিজেপি ও নরেন্দ্র মোদীর নাম জপ করছেন৷ আজ তিনি জানতে চেয়েছেন, দেশ দুনিয়াকে দিশা দেখানো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মহান বাংলা কেন আজকে পিছিয়ে গেল? এর জবাব কমিউনিস্ট পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়-কে দিতে হবে৷ তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের এখন প্রাণপাত পরিশ্রম করতে হবে৷ তৃণমূলের কর্মীর বাড়িতেও পরিবর্তনের কথা পৌঁছে দিতে হবে৷ কারণ, সবাই তৃণমূল ছাড়ার জন্য এবং পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top