News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পজিটিভ ২৩ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ২২ জনেরই আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ
Image

করোনা পজিটিভ ২৩ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ২২ জনেরই আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ

আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) ৷৷ সম্প্রতি ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে ২২ জনের আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভে এসেছে৷ স্বাভাবিকভাবেই, বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করেছে৷ আজ দুপুরে এ-বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে৷ ওই বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ জানা গিয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে যাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল তাদের হোম আইসোলেশন বাতিল করা হয়েছে৷


হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. অরিন্দম দত্ত জানিয়েছেন, সম্প্রতি স্বাস্থ্য কর্মী ও রোগী মিলিয়ে দু-দিনের অন্তরে ৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাঁদের করোনা আক্রান্তের প্রমাণ মিলেছিল৷ যথারীতি তাঁদের মধ্যে অধিকাংশই হোম আইসলেসনে পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, শুধুমাত্র তিনজনের দেহে করোনা-র উপসর্গ দেখা গেছে৷ বাকিরা সকলেই উপসর্গহীন হওয়ায় তাঁদের বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷

তিনি বলেন, স্বাস্থ্য কর্মীদের করোনা সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছিল৷ তাঁর কথায়, গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের অ্যান্টিজেন টেস্ট হয়েছিল৷ ওই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল৷ ২০ ফেব্রুয়ারি ফের ওই ২৩ জনের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল৷ তাতে, একজন বাদে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এছাড়া, তিনজন ভীষণ অসুস্থ থাকায় তাঁরা টেস্টের জন্য আসতে পারেননি৷


ডা. অরিন্দম দত্ত বলেন, অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এবং আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ, বিষয়টি আমাদের বিভ্রান্ত করেছে৷ তাই, বিশেষজ্ঞদের সাথে এ-বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন৷ তিনি বলেন, এখনই কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়৷ তাই, করোনায় আক্রান্ত বলে চিহ্ণিত সকলেই হোম আইসলেসনে থাকবেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে৷ তিনি জানান, আজকের বৈঠকে পশ্চিম জেলার চিফ মেডিক্যাল অফিসার, করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞ, জিবি হাসপাতালের প্রধান মাইক্রো বায়োলজিস্ট সহ স্বাস্থ্য দফতর ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷
তাঁর কথায় মনে হয়েছে, বিষয়টি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর হওয়ায় স্বাস্থ্য দফতরের সুপারিশ অনুযায়ী ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top