News Flash

  • Home
  • Uncategorized
  • রথ যাত্রায় অংশ কলকাতায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

রথ যাত্রায় অংশ কলকাতায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ পশ্চিমবঙ্গে রথ যাত্রায় অংশ নিতে কলকাতা গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি আজ সন্ধ্যা-র বিমানে কলকাতা গেছেন৷ কলকাতায় নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমবঙ্গ বিজেপি প্রদেশ নেতৃত্ব তাঁকে স্বাগত জানিয়েছেন৷


কলকাতায় পৌছে এক ফেইসবুক বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন এবার পরিবর্তন হচ্ছেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার গড়া বাংলায় কেবল সময়ের অপেক্ষা৷ বিজেপির ডাকে বাংলাজুড়ে যে পরিবর্তন যাত্রা চলছে তাতে অংশ নিতে কলকাতায় পৌঁছেছি৷ ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম এবং আমডাঙায় পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকব৷

তাঁর কথায়, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির কার্যকর্তারা মাঠে-ময়দানে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন৷ আমি তাঁদের লড়াকু মানসিকতাকে সাধুবাদ জানাই৷
তাঁর দাবি, কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার হলে কী সুবিধা হয় তা ত্রিপুরার মানুষ অনুভব করছেন৷ গত ১০ বছরে বাংলার কোনও অগ্রগতি হয়নি৷ মানুষ যে স্বপ্ণ নিয়ে পরিবর্তন এনেছিলেন তা পূরণ তো হয়ইনি উল্টে দুর্নীতি, পুলিশরাজ, পাচারের কারবার কায়েম হয়েছে৷ এই অপশাসন থেকে এবার মুক্ত করতে, বিজেপির নেতৃত্বে আসল পরিবর্তন রূপায়িত হোক বাংলায়, বলেন তিনি৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top