News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

কল্যাণপুরে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ ঘিলাতলীতে আত্মহত্যা করেছে এক বৃদ্ধ কৃষক৷ কৃষকের নাম রশিদ সরকার৷শনিবার রাতে বাড়ির পাশেই একটি গাছের ডালে ফাঁসিতে আত্মহত্যা করে ওই ব্যক্তি৷রবিবার সকালে স্থানীয় লোকজন গাছের ডালে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন৷ পরিবারের লোকজন এসে মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷


পরিবারের তরফ থেকে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে৷পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ বৃদ্ধ কৃষকের আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি৷ স্থানীয় সূত্রে জানা গেছে আর্থিক অনটনে ভুগছিল কৃষক পরিবার৷ আর্থিক অনটন থেকেই বৃদ্ধ কৃষককে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিনা তা নিয়েও গুঞ্জন চলছে৷ কলানপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করেন ঘটনার তদন্ত শুরু করেছে৷ বৃদ্ধ কৃষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top