News Flash

  • Home
  • Uncategorized
  • শাশুড়িকে মারধর করে হাত ভেঙ্গে দিল পুত্রবধূ
Image

শাশুড়িকে মারধর করে হাত ভেঙ্গে দিল পুত্রবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ পুত্রবধুর হাতে আক্রান্ত শাশুড়ি৷ থানায় মামলা৷ ঘটনা কমলাসাগর বিধানসভা আমতলী থানা দিন পুণ্য গ্রাম এলাকায়৷ আক্রান্ত শাশুড়ির নাম কণা দাস৷ বয়স ৯৫ স্বামীর নাম মৃত অবনী মোহন দাস বাড়ি পূর্ণ গ্রাম এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় গত ১৫ বছর পূর্বে কনা দাসের স্বামী মারা যায়৷ তারপরে কণা দাস তার স্বামীর যত সম্পত্তি ছিল সম্পূর্ণ সম্প্রতি তার দুই ছেলের নামে করে দেয়৷ কিন্তু তার মধ্যে তার এক ছেলে মারা যায়৷পরে কণা দাস তার অপর ছেলে বিমল দাসের বাড়িতে চলে আসে পূর্ণ গ্রাম এলাকায়৷আর সেখানে আসার পর থেকেই বিমল দাস এর স্ত্রী অর্থাৎ তার পুত্রবধু শিখা দাস অনর্বত তার শ্বাশুড়ীকে মারধোর করে যাচ্ছে৷ কেন সে বাড়িতে চলে এসেছে৷ তা নিয়ে দফায় দফায় সালিশি সভায় এলাকার মধ্যে তাতেও ক্ষান্ত থাকেনি পুত্রবধূ শিখা দাস৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে কণা দাস চলে যায় তার মেয়ের বাড়িতে৷

অবশেষে রবিবার বিকেল বেলা পূর্ণ গ্রাম এলাকায় পুনরায় আসতেই তার ছেলের বাড়িতে বেধড়ক মারধর করে পুত্রবধূ শিখা দাস৷ তার একটি হাত পুরোপুরি ভেঙ্গে দেয়৷শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গলায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে৷ পরবর্তী সময়ে কনা দাস বাধ্য হয়ে আমতলী থানা মামলা দায়ের করে পুত্রবধূর শিখা দার্সে বিরুদ্ধে৷
শাশুড়ি কনা দাসের আরও অভিযোগ তার নাতি বিশ্বজিৎ দাসও তার ওপর আক্রমণ চালায়৷এখন প্রশ্ণ হল ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে কিভাবে তার ছেলের সামনে তার স্ত্রী এবং পুত্র মারধোর করে তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও গোটা এলাকায় সে পরিবারের প্রতি ক্ষুব্ধ জনগণ সকলেই বিমল দাস এবং তার স্ত্রী এবং পুত্রে বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top