News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেক জাতিকে মাতৃভাষা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে হবে : শিক্ষামন্ত্রী
Image

প্রত্যেক জাতিকে মাতৃভাষা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে এবং ঊষাবাজার ভারতরত্ন ক্লাবের সহযোগিতায় আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুুখময় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হয়৷ অনুষ্ঠান মঞ্চে ভাষা আন্দোলনের শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে৷ বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ভাষা আন্দোলনে আত্মবলিদান করেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে৷ এছাড়া প্রত্যেক জাতিকে তাদের নিজ নিজ মাতৃভাষার রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে হবে৷ নিজের মাতৃভূমি, সংসৃকতি ও মাতৃভাষাকে যেমন আমরা ভালোবাসি ও শ্রদ্ধা করি ঠিক তেমনি অন্যের ভাষাকেও সম্মান করতে হবে৷ মাতৃভাষাকে অবজ্ঞা করে কোনও জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না৷ প্রতিটি জাতির রক্তের বাধনে বাঁধা আছে তাদের নিজ নিজ মাতৃভাষা৷ মাতৃভাষায় শিক্ষার অধিকার হচ্ছে শিশুর জন্মগত অধিকার৷


প্রতিটি জাতিকে তার নিজের ভাষাকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে এবং অন্যের ভাষার প্রতি যোগ্য মর্যাদা দিয়ে সম্মান দিতে হবে৷ শিক্ষামন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করে বলেন একটি শিশুর ক্ষেত্রে মায়ের দুধের যেমন বিকল্প নেই, তেমনি প্রতিটি মানুষের মাতৃভাষা ছাড়া তার পরিচয় নেই৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষার সাথে ককবরক ভাষাও রয়েছে৷ জনজাতিদের উন্নতি সাধনে সরকার বদ্ধপরিকর৷ জনজাতিদের রিসার্চ ইনস্টিটিউট, ককবরক ভাষা সাহিত্য প্রকাশনা ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে ককবরক ভাষার আরও বিকাশে চেষ্টা করতে হবে৷


ত্রিপুরায় জডিশিয়াল সার্ভিস ও টেট পরীক্ষায় বাংলা ভাষার সাথে ককবরক ভাষাকে যুক্ত করা হয়েছে৷ বিলুপ্ত ভাষাগুলির কৃষ্টি, সংসৃকতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে৷ বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, ২১ ফেবয়ারি শুধু মাতৃভাষা দিবস হিসেবে পালন না করে সকল ভাষাভাষির মানুষকে সম্মান করে নিজ নিজ ভাষাকে সমৃদ্ধ করে তুলতে হবে৷
মাতৃভাষা মাতৃদুগ্দের সমান, মাকে সম্মান করলে মাতৃভাষাকে সম্মান করা হয়৷ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ ভাষার প্রতি সম্মান প্রদান ও সকলকে দায়িত্ববান হতে হবে৷ অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব) বলেন, ইংরেজি ভাষার দিকে ধাবিত না হয়ে ছেলেমেয়েদের নিজস্ব কৃষ্টি, সংসৃকতি ধরে রেখে নিজ নিজ মাতৃভাষার প্রতি দায়িত্বনিষ্ঠ হতে হবে৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ অনুষ্ঠানে সুুখময় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুুতপা দাস, সমাজসেবী প্রদ্যৎ ধর চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top