News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সাথে ফের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, তৈরী হল নতুন জল্পনা
Image

রাজ্যপালের সাথে ফের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, তৈরী হল নতুন জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ একরাশ জল্পনা তৈরী করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজ্যপাল রমেশ বৈশ এর সাথে দীর্ঘসময় বৈঠক করেছেন৷ বৈঠক শেষে বেরিয়ে তিনি দাবি করেন, সৌজন্যমূলক সাক্ষাৎকারে আজ রাজ্যপালের সাথে তিনি দেখা করেছেন৷ তবে, সূত্রের দাবি মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন৷ বিজেপি সূত্রে খবর রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভা সম্প্রসারিত হবে৷ এক্ষেত্রে দিল্লীর সবুজ সংকেত আদায় করতে আগামীকাল সর্বভারতীয় কার্যকারিণী কমিটির বৈঠক শেষে শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করবেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা৷


রাজ্য মন্ত্রিসভায় চারজন মন্ত্রির পদ খালি পড়ে রয়েছে৷ নতুন মন্ত্রি হিসাবে একাধিক বিধায়কের নাম চর্চায় রয়েছে৷ আইপিএফটিও একটি মন্ত্রিত্ব দাবী করেছে৷ তবে, বিজেপি আইপিএফটিকে আর কোনও মন্ত্রিত্ব দিতে রাজি নয়৷ মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে প্রায় এক বছর ধরে নানা গুঞ্জন চলছে৷ করোনার প্রকোপে বিষয়টি কিছুটা চাপা পড়ে গিয়েছিল৷ কিন্তু, এখনও মন্ত্রিসভার সম্প্রসারণ জরুরী হয়ে পড়েছে৷ বিজেপি সূত্রে খবর আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিষয়ে রাজ্যপালের সাথে বৈঠক করেছেন৷

দীর্ঘ বৈঠকে মন্ত্রিসভার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে খুটিনাটি তথ্য মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে তুলে ধরেছেন৷ বিজেপি সূত্রে দাবি, মন্ত্রিসভার সম্প্রসারণ চূড়ান্ত করার লক্ষ্যে নতুন মন্ত্রিদের নামের তালিকা নিয়ে প্রদেশ সভাপতি দিল্লি গিয়েছেন৷ সর্বভারতীয় কার্যকারিণী বৈঠক শেষে এই বিষয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি ও অন্য শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা করবেন৷ বিজেপি প্রদেশ কমিটি চাইছে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভা সম্প্রসারিত হোক৷ সেক্ষেত্রে নতুন মুখ হিসেবে কাদের মন্ত্রিসভায় দেখা যাবে তা এখনই স্পষ্ট নয়৷ সূত্রের দাবি, একজন বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top