News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে চার নেশা ব্যপারীর পুলিশ রিমান্ড
Image

খোয়াইয়ে চার নেশা ব্যপারীর পুলিশ রিমান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ খোয়াই থানা এলাকা থেকে আটক ৪ নেশা কারবারিকে তিন দিনের পুলিশ রিমান্ডে শেষে আদালতে তোলা হলে আদালত থেকে তাদেরকে ১৪ দিনের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ খোয়াই থানার পুলিশ গত ১৭ ফেব্রুয়ারি কাঠালতলি এলাকার কৃষ্ণ মালাকারের বাড়িতে হানা দিয়ে সামগ্রী উদ্ধার করেছিল৷ বাড়ির মালিক কৃষ্ণ মালাকারকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো তিন নেশা কারবারির নামধাম উদ্ধার করেন৷

সে অনুযায়ী আরো তিন নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷ তারা হল উৎপল কর, উৎপল দে এবং আশুতোষ দেব৷ নেশা কারবারের জড়িত ৪ জনকে পুলিশ আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন করেছিল৷ আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে৷পুলিশ রিমান্ড শেষে চারজনকে পুনরায় আদালতে আদালতে তোলা হয়৷ আদালত ৪ জনকেই ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ খোয়াই থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য শহর ও শহরতলীর এলাকা কারবারি ও নেশাখোরদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top