News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্র সাংবাদিক নিগ্রহ, মৌন প্রতিবাদ
Image

চিত্র সাংবাদিক নিগ্রহ, মৌন প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার উদয়পুরে মুখ্যমন্ত্রীর সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলাশাসকের অশালীন আচরণে ক্ষুব্দ চিত্র সাংবাদিকরা শনিবার আগরতলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন৷জেলা শাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন৷গত ১৭ ফেব্রুয়ারি উদয়পুরে মুখ্যমন্ত্রীর সভার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের চিত্রসাংবাদিক সমীর সাহা৷ সংবাদ সংগ্রহ করতে গেলে গোমতী জেলার জেলাশাসকতরুণ কান্তি দেবনাথ চিত্রসাংবাদিকের সঙ্গে অশালীন ব্যবহার করেন৷এমনকি চিত্রসাংবাদিক সমীর সাহাকে আছার মারবেন বলে হুমকি দেন৷

মনকি একটি সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন গোমতী জেলার জেলাশাসক৷ তাতে রাজ্য ব্যাপী চিত্রসাংবাদিক এবং সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ত্রিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জেলাশাসকের এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা ও ধিক্কার জানিয়েছে৷জেলাশাসকের এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেসক্লাবের সামনে শনিবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন৷ সংগঠনের রাজ্য সম্পাদকরমাকান্ত দেন বলেন গোমতী জেলার জেলা শাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷৷জেলাশাসকের মত একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন তা ভাবতেও অবাক লাগে৷ এ ধরনের কার্যকলাপ এরপর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়েও সংশয় এ পড়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top