News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেটার তিপ্রাল্যান্ড আরও বড় ভাওতাবাজি জনগণ ঠিক বুঝতে পারবেন : বামফ্রন্ট
Image

গ্রেটার তিপ্রাল্যান্ড আরও বড় ভাওতাবাজি জনগণ ঠিক বুঝতে পারবেন : বামফ্রন্ট

আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ বিধানসভা নির্বাচনে তিপ্রাল্যান্ডের প্রতিশ্রুতি ভাওতাবাজি ছিল, জনগণ আজ হাঁড়ে হাঁড়ে বুঝতে পেরেছেন৷ এখন গ্রেটার তিপ্রাল্যান্ড আরও বড় ভাওতাবাজি হবে তা-ও জনগণ বুঝতে পারবেন৷ শনিবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি ও তিপ্রা-র জোট গঠনকে এভাবেই বিঁধেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর৷ তাঁর কটাক্ষ, পরিস্থিতি যা ঠেকেছে, কে কাকে নাচাচ্ছে দেখতে হবে৷


এডিসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ডাকে বৈঠক করেছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ৷ ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা৷ বিজনবাবু বলেন, আমরা বরাবরই জাতি-জনজাতির মধ্যে ঐক্যের পক্ষে সওয়াল করেছি৷ ত্রিপুরায় শান্তি, সম্প্রীতি বজায় থাকুক চেয়েছি৷ কিন্তু ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জনগণ মোহগ্রস্ত হয়ে সরকার পরিবর্তন করেছেন৷ আজ সেই ভুল বুঝতে পারছেন৷


তাঁর কটাক্ষ, এতদিন তিপ্রাল্যান্ডের দাবি ত্রিপুরায় সীমিত ছিল৷ কিন্ত এখন চাকলা রোশনাবাদ পর্যন্ত সেই দাবি ছড়িয়ে যেতে চাইছে৷ তাতে, কে কাকে নাচাচ্ছে দেখতে হবে৷ তাঁর দাবি, বিজেপি-আইপিএফটি জোট ক্ষয় হচ্ছে৷ তাই, পাহাড়ের ভোটে আরও মঞ্চ তৈরি হোক তাঁরা চাইছেন৷ কিন্তু বিধানসভা নির্বাচনে তিপ্রাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে ভাওতাবাজি মানুষ এখন বুঝে গেছেন৷ গ্রেটার তিপ্রাল্যান্ড আরও বড় ভাওতাবাজি হবে, তা-ও জনগণ বুঝতে পারবেন, দাবি করেন বিজন ধর৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top