News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পুর সংস্থাগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার রয়েছেন ৫,৯৪,৮২০
Image

রাজ্যের পুর সংস্থাগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার রয়েছেন ৫,৯৪,৮২০

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের বিভিন্ন পুর সংস্থাগুলির চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত তালিকা অনুযায়ী এই সংস্থাগুলির মোট ভোটার রয়েছেন ৫,৯৪,৮২০ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৯৩,৯৫২ জন৷ মহিলা ভোটার রয়েছেন ৩,০০,৮৫২ জন৷ অন্যান্য ভোটার রয়েছেন ১৬ জন৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷


চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আগরতলা পুর নিগমে মোট ভোটার রয়েছেন ৩,৪৫,২৩৯ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১,৭০,৪৬৭ জন৷ মহিলা ভোটার রয়েছেন ১,৭৪,৭৫৮ জন৷ অন্যান্য ভোটার রয়েছেন ১৪ জন৷ কৈলাসহর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৭,০৮১ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৮,১৯৫ জন৷ মহিলা ভোটার রয়েছেন ৮,৮৮৬ জন৷ কুমারঘাট পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১০,২০৮ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,৯৪৫ জন এবং মহিলা ভোটার ৫,২৬৩ জন৷ ধর্মনগর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ৩০,৭১৫ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১৫,১৫৪ জন এবং মহিলা ভোটার ১৫,৫৬১ জন৷ পানিসাগর নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৫,৭৯০ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ২,৮৪৯ জন এবং মহিলা ভোটার ২,৯৪১ জন৷ আমবাসা পুর পরিষদে মোট ভোটার ১১,০০৭ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৫,৫৩৯ জন এবং মহিলা ভোটার ৫,৪৬৮ জন৷ কমলপুর নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৩৭১ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৬১ জন এবং মহিলা ভোটার ৪,৩১০ জন৷ খোয়াই পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৩,৯৪১ জন৷


এরমধ্যে পুরুষ ভোটার ৬,৮৭৮ জন এবং মহিলা ভোটার ৭,০৬৩ জন৷ তেলিয়ামুড়া পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৫,৯২৫ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৭,৮২৩ জন এবং মহিলা ভোটার ৮,১০২ জন৷ রাণীরবাজার পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১১,৩৬৮ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৫,৭০৯ জন এবং মহিলা ভোটার ৫৬৫৯ জন৷ জিরানীয়া নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৬৮১ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,৩০৯ জন এবং মহিলা ভোটার ৪,৩৭২ জন৷ মোহনপুর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১২,৯৭৮ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৬,৫০৭ এবং মহিলা ভোটার ৬,৪৭১ জন৷ উদয়পুর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ২৫,৮২৬ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১২,৭২৮ এবং মহিলা ভোটার ১৩,০৯৮ জন৷ অমরপুর নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৮,১৭২ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৩৭ জন এবং মহিলা ভোটার ৪,১৩৫ জন৷ বিশালগড় পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৬,৪৩২ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৮,২১১ জন এবং মহিলা ভোটার ৮,২১৯ জন৷ অন্যান্য ভোটার রয়েছেন ২ জন৷


মেলাঘর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৩,৭০৬ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৭,০৫৯ জন এবং মহিলা ভোটার ৬,৬৪৭ জন৷ সোনামুড়া নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৮,৩৫৪ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,০৯৮ জন এবং মহিলা ভোটার ৪,২৫৬ জন৷ বিলোনীয়া পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ১৬,১৩৫ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৭,৮৮৫ জন এবং মহিলা ভোটার ৮,২৫০ জন৷ শান্তিরবাজার পুর পরিষদে মোট ভোটার রয়েছেন ৯,৪৩২ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,৮০১ জন এবং মহিলা ভোটার ৪,৬৩১ জন৷ সাবম নগর প’ায়েতে মোট ভোটার রয়েছেন ৫,৪৫৯ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ২,৬৯৭ জন এবং মহিলা ভোটার ২,৭৬২ জন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top