News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ঊর্ধ্বমুখী দেশের করোনাগ্রাফ, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক
Image

ফের ঊর্ধ্বমুখী দেশের করোনাগ্রাফ, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি. স.) :  ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিডগ্রাফ। ভাবাচ্ছে দৈনিক মৃত্যুহারও। ফের দৈনিক করোনাজয়ীর চেয়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক।

রবিবার সকালের প্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,   দেশে গত ২৪ ঘণ্টায় করোনা  আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬৪ জন। মৃত্যু হয়েছে ৯০ জনের। একইসময়ে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৬৬৭ জন। রবিবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯ লক্ষ ৯১ হাজার ৬৫১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১ কোটি ৬ লক্ষ ৮৯ হাজার ৭১৫ জন।

তবে এখনও চিকিৎসাধীন বা অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৬৩৪ জন। তবে প্রতিদিন এই সংখ্যাটা কমছে। বাড়ছে সুস্থতা। তবে ইতিমধ্যে এ দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৩০২ জনের।  তবে দেশকে করোনামুক্ত করতে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষ ৮৫ হাজার ১৭৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top