News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনকে ঘিরে শিবির পরিবর্তনের ২৪ ঘন্টার মধ্যেই রাজনীতির নতুন সমীকরণ
Image

এডিসি নির্বাচনকে ঘিরে শিবির পরিবর্তনের ২৪ ঘন্টার মধ্যেই রাজনীতির নতুন সমীকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ এডিসি নির্বাচনকে ঘিরে শিবির পরিবর্তনের ২৪ ঘন্টার মধ্যেই রাজনীতির নতুন সমীকরণ সামনে এসেছে৷ আইপিএফটি এডিসি নির্বাচনে তিপ্রা’র হাত ধরলেও আসন রফার প্রশ্ণে বিজেপির সাথে জোট সম্পর্কে টানাপোড়েন মিটতে চলেছে৷ ডেমেজ কন্ট্রোলে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা আইপিএফটি নেতৃত্বের সাথে এডিসি নির্বাচনে আসন রফা নিয়ে একপ্রস্ত আলোচনায় তিপ্রা’র সাথে সমঝোতা ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে৷ পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে তিপ্রা’র সাথে আইপিএফটির ঐতিহাসিক জোট কাগুজে বিপ্লবেই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে৷


শনিবার সন্ধ্যায় যিষ্ণু দেববর্মার সরকারী বাসভবনে টিংকু রায় ও রামপদ জমাতিয়ার উপস্থিতিতে আইপিএফটি’র সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা, কৃষ্ণকান্ত দেববর্মা এবং ব্রজলাল দেববর্মার সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে এডিসি নির্বাচন নিয়ে একপ্রস্ত আলোচনা সেরেছেন তাঁরা৷ সূত্রের দাবি, আসন রফায় এদিনের বৈঠক সন্তোষজনক সম্পন্ন হয়েছে৷ এক্ষেত্রে পরবর্তী বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে৷


এদিনের বৈঠক সম্পর্কে আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, এডিসি নির্বাচনে আসন রফা নিয়ে আলোচনা হয়েছে৷ আগামী ২২ কিংবা ২৩ ফেব্রুয়ারী আরও একপ্রস্ত বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷ এদিকে, আইপিএফটির সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা বলেন, বিজেপির সাথে আসন রফা নিয়ে বৈঠক চলছে৷ তবে, তিপ্রা’র সাথে জোটের ভবিষ্যৎ নিয়ে এখনই কোন মন্তব্য করা সম্ভব নয়৷ পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতেই এই বিষয়ে পরবর্তী ঘোষণা দেয়া হবে৷

এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে জানিয়েছেন, আইপিএফটির সাথে বিজেপির জোট বহাল রয়েছে৷ এডিসি নির্বাচন নিয়ে তাঁদের অন্য দলের সাথে জোট গঠনের ব্যাপারে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখবেন৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top