News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলে তিনটি বোমা হামলা, নিহত ৫ জন
Image

কাবুলে তিনটি বোমা হামলা, নিহত ৫ জন

কাবুল, ২০ ফেব্রুয়ারি (হি.স.) :  ফের বোমা হামলা আফগানিস্তানে । শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি বোমা হামলার ঘটনা ঘটে । বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জ জানান, রাজধানীর দারুল আমান সড়কে আজ সকালে এ সব বোমা হামলার ঘটনা ঘটে।এদিনের বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  আরও দু’জন এ হামলায় আহত হয়েছেন । তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আফগানিস্তান থেকে সেনা না প্রত্যাহারের কারন হিসেবে সেখানে ক্রমাগত হামলার দিকে আঙুল তোলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top