News Flash

  • Home
  • Uncategorized
  • রাগে পুত্রবধূর হাতের আঙুল কাটল শ্বশুর উদয়পুরে চাঞ্চল্য
Image

রাগে পুত্রবধূর হাতের আঙুল কাটল শ্বশুর উদয়পুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ ফেব্রুয়ারি৷৷ আজ দুপুরে উদয়পুর রাধাকিশোরপুর থানার দক্ষিণ-পশ্চিম দিকে বনেদি এলাকা বলে পরিচিত মধ্য পাড়া গৌর চাঁদ বণিকের বাড়িতে শ্বশুর ও পুত্র বধূর সাথে অপ্রীতিকর ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শ্বশুর গৌর চাঁদ বণিক দা দিয়ে কুপিয়ে পুত্রবধূর হাতের আঙ্গুল কেটে ফেলে৷ পুত্র রামকৃষ্ণের স্ত্রী বৃষ্টি বনিক রক্তাক্ত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উদয়পুর মহকুমা ও মধ্য পাড়া এলাকায়৷ এলাকা সূত্রে জানা যায় গৃহবধূ বৃষ্টি বনিককে শ্বশুর গৌর চাঁদ বনিক এবং শাশুড়ি শিবু বনিক দা দিয়ে কুপিয়ে ডান হাতের আঙ্গুল কেটে ফেলে৷ বৃষ্টির আত্ম চিৎকারে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দৌড়ে এসে গৃহবধূ বৃষ্টিকে উদ্ধার করে এবং উদয়পুর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় থাকা আক্রান্ত গৃহবধূ বৃষ্টি বনিককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷


এদিন বিকেলে খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যান বিজেপি মহিলা মোর্চার গোমতী জেলা কমিটির সদস্যা শম্পা চৌধুরী, মহিলা মোর্চার রাধাকিশোরপুর মন্ডল সম্পাদিকা শুক্লা দেব সরকার, যুব মোর্চার রাধাকিশোরপুর মন্ডলের সাধারন সম্পাদক ভোলা দেব, অনুপম ভৌমিক প্রমুখ৷ রাত এগারোটা অব্দি পুত্র রামকৃষ্ণ ও পুত্র বধূ বৃষ্টির পক্ষে থানায় মামলা না করায় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ শ্বশুর গৌর চাঁদ বণিকে আটক করলেও গ্রেপ্তার দেখাতে পারেনি- পাপারিবারিক বিষয় বলে৷পুলিশ দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন৷ নাতিকে শাসনের নামে অত্যাচার সহ্য করতে পারেননি বলে শ্বশুর গৌর চাঁদ বণিক পুত্র বধূর উপর রাগের বশে এই জঘন্য কাজ করেছেন বলে এলাকাবাসী অভিমত৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top