News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রোচ্চারণের মধ্যে ভারত সেবাশ্রমে পুজো দিলেন অমিত শাহ
Image

মন্ত্রোচ্চারণের মধ্যে ভারত সেবাশ্রমে পুজো দিলেন অমিত শাহ

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার মন্ত্রোচ্চারণের মধ্যে ভারত সেবাশ্রমে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আসেন তিনি। পৌনে ১০টায় তিনি আশ্রমে আসেন। ৪৫ মিনিট ছিলেন।

এর আগে, এদিন সকাল ৯টা ২০-তে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। ১০টার পর হোটেল থেকে বের হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যান গড়িয়াহাটে ভারত সেবাশ্রম সংঘে। আরতি করেন তিনি।  মহারাজরা তাঁর কপালে তিলক পড়িয়ে দেন। পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান স্বামী প্রণবানন্দজী মহারাজের বাঁধানো ছবিতে। কথা বলেন সন্ন্যাসী মহারাজদের সঙ্গে। ধ্বণি ওঠে ‘হিন্দুধর্ম কী জয়!’ ‘ভারত সেবাশ্রম কী জয়!’ সেখানে ৪৫ মিনিট ছিলেন অমিত শাহ। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমুখ দলের কিছু শীর্ষ নেতা। এখান থেকে অমিত শাহ যান রেসকোর্সের হেলিপ্যাডে। সেখান থেকে উড়ে যান সাগরদ্বীপে। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top