News Flash

  • Home
  • Uncategorized
  • টি২০-কেই প্রাধান্য, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দু’প্লেসি
Image

টি২০-কেই প্রাধান্য, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দু’প্লেসি

জোহানেসবার্গ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক ফ্যাফ দু’প্লেসি। বুধবার ইনস্টাগ্রামে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটেই এবার বেশি করে নজর দেবেন ফ্যাফ দু’প্লেসি। ইনস্টাগ্রামে পোস্ট করে দু’প্লেসি লেখেন, ‘নিজের মনের কাছে আমি পরিষ্কার। এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার’। সেই পোস্টে বিস্তারিত কারণ জানিয়ে দু’প্লেসি লেখেন, ‘১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো’। 

৬৯টি টেস্টে ৪১৬৩ রান করেছেন দু’প্লেসি। রয়েছে ১০টি শতরান, ২১টি অর্ধশতরান। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্টের সিরিজে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক। শেষ ২ টেস্টে ব্যাট হাতেও তেমন ছন্দে ছিলেন না দু’প্লেসি। টি২০ বিশ্বকাপে খেলার জন্যই ক্রিকেটের দীর্ঘতম ধরন থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top