News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশী টাকা সহ খোয়াইয়ে আটক যুবক
Image

বাংলাদেশী টাকা সহ খোয়াইয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ খোয়াই থানার পুলিশ দুর্গানগর এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে৷ তার কাছ থেকে বাংলাদেশে টাকা সহ বেশকিছু বাংলাদেশের নথিপত্র উদ্ধার করা হয়েছে৷ বেআইনি অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷


তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ অবশ্য তার কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার হয়নি৷ বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার কারণেই তাকে আটক করা হয়েছে৷ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে৷ উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হলেও নানা কৌশলে সীমান্ত দিয়ে মানুষ প্রতিনিয়ত আসা-যাওয়া করছে৷
অনেক ক্ষেত্রেই পুলিশ তাদেরকে আটক করতে পারছে না৷ অভিযোগ উঠেছে বিএসএফের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে একাংশের লোকজন বাংলাদেশের লোক যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে৷ বিনিময়ে তারা অর্থ উপার্জন করছে৷ এ ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে নানা অঘটন ঘটে চলেছে৷বেআইনি অনুপ্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকেও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top