News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যবিত্তের চিন্তা রোজই বাড়ছে, আরও মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Image

মধ্যবিত্তের চিন্তা রোজই বাড়ছে, আরও মহার্ঘ্য পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে ভারত। বিগত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। সেই ট্রেন্ড অব্যাহত থাকল রবিবারও। কমছে না, বরং প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| কলকাতায় রবিবার ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ০.২৮ পয়সা বেড়ে রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯০.০১ টাকায় পৌঁছেছে এবং ০.৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮২.৬৫ টাকা| কলকাতায় এই প্রথম ৯০ টাকার উর্দ্ধে পৌঁছে গেল পেট্রোলের দাম।  


শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৮.৭৩ টাকা প্রতি লিটার (০.২৯ পয়সা বৃদ্ধি) এবং ৭৯.০৬ টাকা প্রতি লিটার (০.৩২ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৫.২১ টাকা (০.২৮ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৬.০৪ টাকা (০.৩৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top