News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্যোজাত কন্যা সন্তানকে অভিনব কায়দায় বরণ করল পরিবার
Image

সদ্যোজাত কন্যা সন্তানকে অভিনব কায়দায় বরণ করল পরিবার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ ফেব্রুয়ারি৷৷ ‘বেটি বাচাও বেটি পড়াও’ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহের সহিত কন্যাসন্তানকে বরণ করে নিলো শান্তিরবাজারের এক যুবক৷


গত ৬ ই ফেব্রুয়ারী শান্তিরবাজার জেলা হাসপাতালে কন্যা সন্তানের জন্মদিলো শান্তির বাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী পাড়ার বাসিন্দা সুমন দেবনাথের সহধর্মীনি৷ বর্তমান সমাজে কন্যা সন্তানের জন্মের খবর পেলেই অধিকাংশ লোকজনের মন খারাপ হয়ে যায়৷ রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত চাইছে সকলে যেন কন্যা সন্তানের প্রতি যত্ন নেয়৷ কেন্দ্রীয় সরকারের এই আদর্শে কন্যা সন্তান জন্ম হবার পর আজ শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে এক রেলির মাধ্যমে নিজ বাড়ী পর্যন্ত কন্যা সন্তানকে নিয়ে আসলো সুমন দেবনাথ৷

আজকের এই কর্মসূচীর কথা সে সংবাদ মাধ্যমের সামনে জানায় আজকের এই কর্মসূচীর মধ্যদিয়ে শান্তিরবাজারের লোকজনদের প্রতি বার্তা দেয় যাতেকরে সকলে কন্যা সন্তানের প্রতি যত্ননেয়৷ যাতে করে কন্যা সন্তানরা অবহেলার স্বীকার নাহয় তার বার্তা দিলো সুমন দেবনাথ৷ সে চাইছে কেন্দ্রীয় সরকারের বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে৷ বেটি বাঁচাও বেটি পড়াও৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top