News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলা জলাশয়ে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

কলেজটিলা জলাশয়ে মহিলার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ কলেজটিলার জলাশয়ে শনিবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহটি কল্যাণীর বাসিন্দা জনৈক কণিকা বণিক বলে মহিলার ছোট মেয়ে তর্া মাকে শনাক্ত করেছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে৷


পুলিশের জনৈক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে স্থানীয় মানুষের কাছ থেকে তাঁরা খবর পেয়েছেন কলেজটিলা জলাশয়ে এক মহিলার মৃতদেহ ভাসছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকল কর্মীদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ কলেজটিলা ফাঁড়ির কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুরুতে ওই মহিলার কোনও পরিচয় জানা সম্ভব হয়নি৷ কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে মহিলার ছোট মেয়ে ঘটনাস্থলে এসে মায়ের মৃতদেহ শনাক্ত করেছে৷ মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান পুলিশ অফিসার৷

এদিকে মৃতার ছোট মেয়ে জানিয়েছে, গতকাল দুপুরে তার মা বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ আর বাড়ি ফিরে যাননি৷ তার কথায়, কল্যাণীতে তারা দুই বোন মায়ের সাথে থাকত৷ তাদের বাবা নেই৷ কিন্তু তার মায়ের মৃতদেহ কলেজটিলা জলাশয়ে কীভাবে উদ্ধার হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না সে৷
প্রসঙ্গত, গতকালও কলেজটিলা এলাকায় এক যুবকের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ আজ জলাশয়ে মহিলার মৃতদেহ মিলেছে৷ স্বাভাবিকভাবে, দুটি ঘটনার সাথে কোনও যোগসূত্র রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top