News Flash

  • Home
  • Uncategorized
  • কোনও ব্যাখ্যা ছাড়াই আটকে রাখা হয়েছে বাড়িতে : ওমর আবদুল্লা
Image

কোনও ব্যাখ্যা ছাড়াই আটকে রাখা হয়েছে বাড়িতে : ওমর আবদুল্লা

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে ফের গৃহবন্দী করে রাখার অভিযোগ তুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। রবিবার টুইট করে ওমর আবদুল্লা লিখেছেন, তাঁকে, তাঁর বাবা ফারুক আবদুল্লা এবং তাঁর পরিবারের সদস্যকে কোনও ব্যাখ্যা ছাড়াই বাড়িতে আটকে রাখা হয়েছে। ঘটনাচক্রে রবিবারই পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর। পাল্টা ওমর আবদুল্লাকে টুইট করে শ্রীনগর পুলিশ জানিয়েছে, পুলওয়ামা হামলার দ্বিতীয় বছরের জন্য ভিআইপিদের চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে।

রবিবার সকালে বাড়ির বাইরে পুলিশের ঢল দেওয়া ছবি টুইট করে ওমর আবদুল্লা লিখেছেন, “২০১৯ সালের আগস্টের পর নতুন জম্মু ও কাশ্মীর। বাড়িতেই আটকে রাখা হয়েছে আমাদের। বাড়িতেই বাবা (বর্তমান সাংসদ) এবং আমাকে আটকে রাখা হয়েছে। আমার বোন এবং তাঁর সন্তানদের তাঁদের বাড়িতে আটকে রাখা হয়েছে।” ওমর আবদুল্লার এই টুইটের প্রেক্ষিতে শ্রীনগর পুলিশ জানিয়েছে, ”আজ সন্ত্রাসী হামলার দ্বিতীয় বছর…তাই, ভিআইপিদের চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে।” এরপর ওমর টুইটারে আরও লেখেন, “এই টুইটার হ্যান্ডেল ভেরিফায়েড নয়, তাই আদৌ পুলিশের টুইটার একাউন্ট কী না আমি নিশ্চিত নই। যাইহোক আমাকে জানানো হোক, কোন আইনের ভিত্তিতে আমাকে আজ আটকে রাখা হয়েছে? বাড়ি থেকে না বেরোনোর আমাকে বলতে পারেন, কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে জোরপূর্বক বাড়িতে আটকে রাখতে পারেন না।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top