News Flash

  • Home
  • Uncategorized
  • গবাদি পশু পাচারকারীদের হামলা বিএসএফ-এর ওপর জওয়ানরা আত্মরক্ষায় ছুঁড়লেন স্টান গ্রেনেড
Image

গবাদি পশু পাচারকারীদের হামলা বিএসএফ-এর ওপর জওয়ানরা আত্মরক্ষায় ছুঁড়লেন স্টান গ্রেনেড

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ গরু পাচারের সময় পাচারকারীদের আটকাতে বিএসএফ-কে স্টান গ্রেনেড ছুঁড়তে হয়েছে৷ তাতে পাচারকারীরা পালিয়ে গেছে৷ বিএসফ-এর দাবি, আত্মরক্ষায় স্টান গ্রেনেড ছুঁড়তে তাঁরা বাধ্য হয়েছেন৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর জনসংযোগ আধিকারিক অরুণ ভার্মা জানিয়েছেন, শনিবার ভোররাত প্রায় সাড়ে তিনটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার দেবীপুর সীমান্তে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন টহলরত জওয়ানরা৷ পাচারকারীদের কিছুটা যেতেই তারা দেখেন সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা হচ্ছে৷ তখন পাচারকারীদের বাধা দেন বিএসএফ-এর জওয়ানরা৷ কিন্তু পাচারকারীরা তাতে আমল না দিয়ে উলটো দা নিয়ে জওয়ানদের হামলা করতে উদ্যত হয়৷


অরুণ ভার্মা জানান, পাচারকারীদের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে একটি স্টান গ্রেনেড ছুঁড়েন জওয়ানরা৷ বিএসএফ-এর পাল্টা হামলায় পাচারকারীরা পালিয়ে যায়৷ মূলত, অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তিনি বলেন, বিএসএফ-এর জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে কাঁটাতারের বেড়া নড়বড়ে করে দেওয়ার প্রমাণ পেয়েছেন৷
ওই ঘটনায় বিলোনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু বিলোনিয়া মহকুমার দেবীপুর সীমান্ত অপরাধের স্বর্গদ্বার বলেই পরিচিত৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top