News Flash

  • Home
  • Uncategorized
  • নিগমের গাফিলতিতে কদমতলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবক, উত্তেজনা
Image

নিগমের গাফিলতিতে কদমতলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবক, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ ফেব্রুয়ারি৷৷ বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেলো এক যুবকের৷ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷ বিবরণে প্রকাশ, কদমতলা বিদ্যুৎ নিগমের তত্ত্বাবধানে বাগন থেকে কুর্তি পর্যন্ত ১১০০০ কেভি ওয়াটের নতুন বিদ্যুৎ লাইন টানার কাজ শুরু হয়েছে৷ কিন্তু যেদিন থেকে লাইনের কাজ শুরু হয়েছে তখন এলাকাবাসীরা বলেছিলেন লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগ মুহূর্তে তাদেরকে জানানোর জন্য৷


কারণ অনেকেরই বাড়ি ঘরের উপর দিয়ে এই লাইনটি অতিবাহিত হয়েছে তাই বিদ্যুৎ সংযোগের পর যেকোনো ধরনের বিপদ হতে পারে৷কিন্তু দপ্তর গ্রামবাসীদের কথা না শুনে আজ দুপুর আচমকাই লাইনে বিদ্যুৎ সংযোগ করে দেয়৷ তখন বাগন গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ঝেরঝেরির আবুল হুসেন নামের বছর পনেরোর(পিতা রেহান উদ্দিন)এক যুবক নিজ বাড়ির বরই গাছে বরই পারার জন্য গাছে উঠেছিল৷ আর তখনই ঘটে চরম বিপত্তি৷ সে সঙ্গে সঙ্গে ১১০০০ কেভি বিদ্যুৎ তারের সঙ্গে লেগে পড়ে৷মুহূর্তে বিদ্যুতের ছোবলে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷সঙ্গে সঙ্গে তাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্দীপ দেব তাকে মৃত বলে ঘোষণা করেন৷

এ বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে৷আগামীকাল ময়নাতদন্তের পর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তবে অত্যন্ত দরিদ্র পরিবার হওয়ায় সরকারি সাহায্যের আবেদন জানান এলাকাবাসীরা৷ আর এই বিষয়ে দপ্তরেরও চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top