News Flash

  • Home
  • Uncategorized
  • আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ গিফট মিল্ক কর্মসূচির সূচনা করে বললেন শিক্ষামন্ত্রী
Image

আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ গিফট মিল্ক কর্মসূচির সূচনা করে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য বিভিন্ন উন্ননয়মূলক কর্মসূচি নিয়েছে সরকার৷ বিভিন্ন ক্ষেত্রে এই উন্নয়ন কর্মসূচির সফলতাও আসতে শুরু করেছে৷ আজ মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিফট মিল্ক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনের ভবিষ্যৎ৷ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালভাবে বেড়ে উঠে সেজন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷


এই উদ্যোগের অঙ্গ হিসেবে সুকল পড়য়া ছাত্রীদের ১৮০ মিলিমিটার দুধ বিনা পয়সায় বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ গিফট মিল্ক কর্মসূচির অঙ্গ হিসাবে আগামী কয়েকদিনের মধ্যেই খোয়াই ও সিপাহীজলা জেলার দু’টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে দুধ বিতরণ করা হবে৷ উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা সহ চারটি রাজ্যে এই প্রকল্পে দুধ বিতরণ করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে তারজন্য নেশন্যাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড ফাউণ্ডেশন ফর নিউট্রিশন-র উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ একটি শিশুর বড় হয়ে উঠার ক্ষেত্রে দুধের ভূমিকা অপরিসীম৷ তিনি বলেন, আগামীদিনে দেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করবে ক্লাসরুম৷ তাই ক্লাসরুমের উপর রাজ্য সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে৷ তিনি ছাত্রীদের ফিট থাকার পরামর্শ দেন৷

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ছাত্রছাত্রীদের অপুষ্টি দুর করার জন্যে রাজ্য সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে তার মানসিক ও শারীরিক বিকাশের উপর৷ এই বিষয়টির দিকে রাজ্য সরকার বিশেষভাবে নজর দিয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করছে৷


অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন নেশন্যাল হাইওয়ে এণ্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ইণ্ডিপেণ্ডেন্ট ডিরেক্টর মীনাক্ষি মিশ্র, নেশন্যাল ডেয়ারী ডেভেলপমেন্ট বোর্ড ফাউণ্ডেশন ফর নিউট্রিশন-র সিনিয়র ম্যানেজার ডা. এম জয়কৃষ্ণ৷ স্বাগত বক্তব্য রাখেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম কে ধর৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মোহনপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা হিমাদ্রী দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর দাস৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top