News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে আগরতলায় মিছিল ক্ষেতমজুর ইউনিয়নের
Image

কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে আগরতলায় মিছিল ক্ষেতমজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রীয় বাজেটকে জনস্বার্থের পরিপন্থি ঘোষণা দিয়ে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে৷ সংগঠনের পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েতে মিলিত হয়৷
মিছিলে অংশ নিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে তীব্র ভাষায় সমালোচনা করেন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তাতে বড় ব্যবসায়ী কপর্োরেট সংস্থা এবং ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷বাজেটে কেন্দ্রীয় সরকার গরিব, শ্রমজীবী, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য কোন অর্থসংস্থান রাখেনি৷ রেগা প্রকল্পে এবছর ৩৪ শতাংশ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷


রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে গ্রামীণ অর্থনীতির ওপর মারাত্মক আঘাত নেমে আসবে বলেও তারা মন্তব্য করেন৷ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন গ্রামীণ এলাকার মানুষ রেগা প্রকল্পে কাজ করে অর্থের সংস্থান করে থাকেন৷ এই প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ার ফলে গ্রামীণ এলাকার মানুষজন সমস্যার সম্মুখীন হবেন৷ গ্রামীণ কর্মসংস্থান এর ওপর মারাত্মক আঘাত নেমে আসবে৷এছাড়া কৃষি, সমাজকল্যাণ ,স্বাস্থ্য, শিশু ও মহিলা কল্যাণ ক্ষেত্রেও বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়৷


কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে বেইমানীর বাজেট বলেও আখ্যায়িত করেন নেতৃবৃন্দ৷কেন্দ্রীয় সরকার এ ধরনের একটি বাজেট প্রস্তাব পেশ করে ভারতবর্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ৷ এই বাজেট কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তারা স্পষ্ট অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় সরকারের এই বাজেট প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top