News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিয়া মির্জা
Image

দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিয়া মির্জা

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২০ সাল থেকেই মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন দিয়া। যদিও সেবিষয়ে এতদিন কাউকে কিছু জানাননি তিনি। তবে জানা গিয়েছে, সোমবার তাঁদের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া ও বৈভব। প্রসঙ্গত, ২০১৪ সালে ব্যবসায়ী সাহিল সাঙ্গিকে বিয়ে করেছিলেন দিয়া। কিন্তু পাঁচবছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। জল্পনা ছিল কণিকা ধিলোঁর সঙ্গে সাহিলের সম্পর্কের কারণেই দিয়া সেই বিয়ে ভেঙে সম্পর্ক থেকে বারিয়ে এসেছিলেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top