News Flash

  • Home
  • Uncategorized
  • গুণগত পরিষেবা প্রদানে বিদ্যৎ নিগম কাজ করছে : উপমুখ্যমন্ত্রী
Image

গুণগত পরিষেবা প্রদানে বিদ্যৎ নিগম কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ পরিষেবার জন্য মানুষকে সরকারের কাছে যেতে হবে না, সরকার গুণগত পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছাবে৷ এই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার৷ উন্নত মানের বিদ্যৎ সংযোগ এবং গুণগত পরিষেবা প্রদানে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম কাজ করছে৷ আজ কমলপুরে নতুন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷


তিনি জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনজীবনের উন্নতি সাধনে সরকার উদ্যোগ নিয়েছে৷ সৌভাগ্য যোজনার মাধ্যমে বাড়ি বাড়ি বিদ্যৎ পৌঁছানোর কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হবে৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান, সাবস্টেশনের নবনির্মিত ভবন ও ১৩২ কেভি সাবস্টেশন উদ্বোধনের ফলে কমলপুর মহকুমায় বিদ্যৎ পরিষেবার গুণমান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যৎ পরিষেবা নিশ্চিত হবে৷ তিনি জানান লাইনম্যানদের জীবন বীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করা হয়েছে৷ খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব জানান, আজ এই দু’টি কর্মসূচির উদ্বোধনের ফলে কমলপুরের জনগণের দীর্ঘ দিনের নিরবচ্ছিন্ন বিদ্যতের চাহিদা পূরণ হবে৷


উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ প্রথমে কমলপুরের গারদটিলাস্থিত ১৩২ কেভি সাবস্টেশনে ১ অ ১০/১৬ এম ভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের উদ্বোধন করেন৷ এরপর উপমুখ্যমন্ত্রী কমলপুরে ৩৩/১১, ২অ৮ এম ভি এ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, দুর্গা চৌমুহনী ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে সম্পা দাস, সুুজিত বিশ্বাস, বিএসি’র চেয়ারম্যান কুমার হালাম ও বিমল দেববর্মা এবং ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে৷ এইজন্য বিদ্যৎ নিগম সহ বিদ্যৎ দপ্তরকে কমলপুরবাসীদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top