News Flash

  • Home
  • Uncategorized
  • নিশ্চিন্তপুর-আখাউড়া রেল সংযোগ মার্চেই
Image

নিশ্চিন্তপুর-আখাউড়া রেল সংযোগ মার্চেই

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ মার্চের মধ্যেই ত্রিপুরার নিশ্চিন্তপুর ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপন হয়ে যাবে৷ তাতে যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরায় নতুন দিগন্তের সূচনা হবে৷ বুধবার এ-কথা জোরের সঙ্গে দাবি করেছেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহরায়৷


এদিন তিনি বলেন, এক সময় ত্রিপুরায় যোগাযোগের মাধ্যম ছিল একটি মাত্র জাতীয় সড়ক ও আকাশপথ৷ আজ যোগাযোগের মাধ্যমের বিস্তৃতি ঘটেছেঊ সড়ক ও আকাশপথের পাশাপাশি নদীপথেও যোগাযোগ স্থাপন হয়েছে৷ তাঁর কথায়, বাংলাদেশের সাথে নদীপথে পরীক্ষামূলক পণ্য আমদানি সফলভাবে সম্ভব হয়েছে৷ স্থায়ী আমদানি-রফতানি শুরু করার প্রক্রিয়া চলছে৷


পর্যটনমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশের সাথে ভারত তথা ত্রিপুরার অত্যন্ত নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে৷ ফলে বাংলাদেশের সাথে নদী, সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে এ-রাজ্যের প্রভূত উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে৷ তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ঠ আন্তরিকতার সাথে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছেন৷ এ-ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আপ্রাণ প্রয়াস জারি রেখেছেনঊ তাতে যথেষ্ট সাফল্যও মিলেছে৷


প্রণজিতবাবু বলেন, বাংলাদেশের সাথে রেল যোগাযোগ স্থাপনে সমস্ত রকম প্রয়াস চলছে৷ এতে কাজ অনেকদূর এগিয়েও গেছে৷ তাঁর দাবি, আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পে মার্চের মধ্যেই নিশ্চিন্তপুর-আখাউড়া রেল যোগাযোগ স্থাপন হয়ে যাবে৷ অবশিষ্ট কাজও খুবই অল্প সময়ের সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top