News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই কড়া ব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ
Image

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই কড়া ব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিকে কার্যত হুঁশিয়ারি দিয়েই কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান ও ভূমিকা রয়েছে ঠিকই। কিন্তু, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যসভায় বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আমরা সোশ্যাল মিডিয়াকে অনেক মান্য করি। সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষকে ক্ষমতায়িত করেছে। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান রয়েছে। যাইহোক, যদি ভুয়ো খবর ছড়ানোর জন্য, হিংসায় উস্কানি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা হয়, তাহলে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”

রাজ্যসভায় একাধিক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘‘ভারতে ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করছে টুইটার। তবে সংস্থাকে ভারতের সংবিধান মেনে চলতেই হবে।’’ আমেরিকায় ক্যাপিটল বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লায় ঘটে যাওয়া ঘটনার তুলনাও টানেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘যখন আমেরিকায় ক্যাপিটল হিলে হিংসার ঘটনা ঘটেছিল, তার তদন্তে পুলিশের পাশে দাঁড়িয়েছিল টুইটার। কিন্তু যখন লালকেল্লার ঘটনা ঘটল, তখন সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করা শুরু হয়েছিল। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top