News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যবিত্তের দুঃশ্চিন্তা আরও বাড়ল, ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Image

মধ্যবিত্তের দুঃশ্চিন্তা আরও বাড়ল, ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল

কলকাতা ও নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২৫ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৮৮.৯২ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮১.৩১ টাকা।

কলকাতার পাশাপাশি বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও। দিল্লিতে ০.৩০ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৮৭.৬০ টাকা প্রতি লিটার এবং ০.২৫ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৭৭.৭৩ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.২৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৯৪.১২ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৪.৬৩ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.২৬ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের দাম এখন ৮৯.৯৬ টাকা এবং ০.২৪ পয়সা বৃদ্ধির পর ডিজেলের এখন ৮২.৯০। গত কয়েকদিন ধরে লাগাতার জ্বালানি তেলের দাম বাড়ার রীতিমতো দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বাড়ায়, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top