নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি৷৷ ৭-৮ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা৷ অপহৃতের পরিবার বার বার থানার দ্বারস্থ হয়েও কোন আশার আলো না দেখতে পেয়ে অবশেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলো সোমবার৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকার বাসিন্দা মৃত ধীরেন্দ্র চন্দ্র চৌধুরীর ছেলে বছর ৫৪ এর বিকৃত মস্তিষ্কের উত্তম কুমার চৌধুরী গত মাসের ৩১ জানুয়ারি রবিবার বিকাল আনুমানিক ৫:০০-৫:৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়৷ বহু খোঁজাখুঁজি করেও কোন হদিস মেলেনি উত্তমের৷ ফলে বাধ্য হয়ে পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়৷ জানা যায়, উত্তম আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে থেকে মাথার সমস্যা ছিল৷ প্রায়শই উত্তম বাড়ি থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট সময় সে ঘরমুখী হত৷ কিন্তু রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি৷ পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে উত্তমের কোন হদিস না মেলায় বাধ্য হয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় তার পরিবার৷
উত্তম বিয়ে করেছিল কিন্তু কয়েক বছর পূর্বে তার স্ত্রী উত্তম কে ছেড়ে তার বাপের বাড়ি চলে যায়৷ উত্তম একা একাই থাকতেন৷উত্তমের নিখোঁজের বিষয়টি থানায় জানানোর পরেও পরিবার-পরিজনরা নিজ উদ্যোগে স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন ও দিয়েছিল যদি কোন স্বহৃদয় ব্যক্তি উত্তমকে দেখে পরিবার-পরিজনদের খবর পাঠায় সেই আশা নিয়ে৷ কিন্তু আশা নিরাশা হয়ে গেল৷ বাড়ির ছেলে বাড়িতে নেই আজ ৭-৮ দিন অতিক্রান্ত হতে চলছে৷ ফলে এক প্রকার বাধ্য হয়ে থানা বাবুদের প্রতি আস্থা হারিয়ে সংবাদমাধ্যমে দ্বারস্থ হলো উত্তমের বড় দুই ভাই সহ পরিবারের লোকজন৷ এখন দেখার বিষয় আমাদের চ্যানেলের সংবাদ সম্প্রচারের পর আদৌ কবে নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা নিখোঁজ উত্তম কে উদ্ধার করতে সক্ষম হয়৷

