News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে আগরতলা শহরে অঙ্গনওয়াড়ী কর্মী সংঘের মিছিল ১৮ ফেব্রুয়ারী
Image

বিভিন্ন দাবীতে আগরতলা শহরে অঙ্গনওয়াড়ী কর্মী সংঘের মিছিল ১৮ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ অঙ্গনওয়ারী কর্মীদের সরকারী স্বীকৃতি প্রদান, সরকারী কর্মীদের ন্যায় বেতন ও ছুটি প্রদান, যতদিন না পর্যন্ত তাদের সরকারী স্বীকৃতি প্রদান করা হচ্ছে ততদিন পর্যন্ত অঙ্গনওয়ারী কর্মীদের মাসে ১৮০০০ টাকা করে ও সহায়িকাদের ৯০০০ টাকা করে প্রদান করা, নয়া শিক্ষা নীতি অনুযায়ী অঙ্গনওয়ারী কেন্দ্রকে প্রথমিক শিক্ষা কেন্দ্র হিসাবে ঘোষণা করা সহ মোট ৭ দফা দাবিকে সামনে রেখে রবিবার চন্দ্রপুরস্থিত ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী সংঘ৷

সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সাধারন সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী ৭ দফা দাবি গুলি তুলে ধরেন৷ তিনি আরও বলেন এই দাবি গুলিকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে র্যালি সংগঠিত করা হবে৷ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এই র্যালি শুরু হবে৷ র্যালি শেষে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করা হবে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top