News Flash

  • Home
  • Uncategorized
  • বগাফায় ছুরিকাহত এক ব্যক্তি, অভিযুক্ত তিন প্রতিবেশী
Image

বগাফায় ছুরিকাহত এক ব্যক্তি, অভিযুক্ত তিন প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ ফেব্রুয়ারি৷৷ গতকাল রাতে বাগাফা এলাকায় এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো তিনজন ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানা যায় বাগাফার রায়মন মাষ্টার পাড়ার বাসিন্দা শ্যামল আচার্য্য (৪৭) পেশায় সব্জী ব্যাবসায়ী৷ তিনি তার পাশ্ববর্তী বাড়ীর লোকজনদের সব্জী বাকিতে বিক্রি করেছেন বলে জানা যায়৷


গতকাল রাতে বাকী টাকা চাইতে গেলে রাহুল দাস, বিপুল দাস ও প্রদীপ দাস সংঘবদ্ধহয়ে উনাকে ছুরি দিয়ে আঘাতকরে বলে পরিবারের লোকজনের অভিযোগ৷ পরবর্তী সময় শ্যামল আচার্য্যকে আহত অবস্থায় উনার পরিবারের লোকেরা ঘটান স্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে৷ আজ উনার শারিরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক শ্যামল আচার্য্যকে আগরতলা জীবি হাসাপাতালে স্থানান্তরিত করে৷ অপরদিকে পরিবারের লোকজন লিখিত অভিযোগ নিয়ে শান্তিরবাজার থানায় গেলে শান্তিরবাজার থানার কর্তব্যরত কর্মীরা কেইস রাখতে চাইছেনা বলে পরিবারের লোকজনের অভিযোগ৷ থানাবাবুরা কেন কেইস রাখতে চাইছে না এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ণ চিহ্ণ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top