News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এখন মহিলাদের মধ্যেও স্বনির্ভর হওয়ার মানসিকতা দেখা যাচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে এখন মহিলাদের মধ্যেও স্বনির্ভর হওয়ার মানসিকতা দেখা যাচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরার মানুষের মধ্যে স্বনির্ভর হওয়ার মানসিকতা গড়ে উঠেছে৷ মহিলাদের মধ্যেও এখন স্বনির্ভর হওয়ার মানসিকতা দেখা যাচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ফলেই মানসিকতায় এই পরিবর্তন এসেছে৷
শনিবার দুপুরে বোধজংনগর শিল্পকেন্দ্রস্থিত গিরিবালা উদ্যোগ প্রাইভেট লিমিটেডের একটি রেডিমেড পোশাকের কারখানা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী উপস্থিত মহিলা কর্মীসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এ-কথা বলেন৷


তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বের ফলেই মহিলা সশক্তিকরণের বিভিন্ন দিক সমাজে প্রতিফলিত হচ্ছে৷ মহিলারা কর্মসংস্থানে উৎসাহিত হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের একটি মডেল রূপ আজকের এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে৷
তিনি বলেন, আগে মহিলারা কাজ করতেন৷ কিন্তু তাঁদের কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না৷ পরিবারের কর্তার নামেই ব্যাংকের অ্যাকাউন্ট হতো৷ মহিলাদের নানা ধরনের কথা শুনতে হতো৷ কিন্তু এই মানসিকতাকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকারের এমন অনেক প্রকল্প রয়েছে যার সুবিধা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যুক্ত হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এমন কোনও পরিবার নেই যে পরিবারের কোনও না-কোনও সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নেই৷


২০২১-২২ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বাজেটে কর আরোপ হবে বলে অনেকের আশঙ্কা ছিল৷ কিন্তু জনহিতকর এই বাজেটে স্বাস্থ্য খাতে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা আগের তুলনায় ১৩৮ শতাংশ বেশি৷ অনুষ্ঠানে উপস্থিত কর্মরত মহিলা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা স্বনির্ভর ত্রিপুরা গড়ার চেষ্টা করছি তার জন্য উদার মানসিকতা নিয়ে কাজ করতে হবে৷ মহিলাদেরও সেই স্বনিরতার যাত্রাপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল স্লোগান সারা দেশে বিস্তার লাভ করছে৷ এর ফলে মানুষের মধ্যে দেশী পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে৷ এই কারখানার উৎপাদিত সামগ্রীর গুণমান যাতে ভাল হয় সেজন্য কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার জন্যও মুখ্যমন্ত্রী অনুরােধ জানান৷

মুখ্যমন্ত্রী বলেন, যে উদ্যোগ শুরু হয়েছে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ কীভাবে বাজার দখল করতে হয় সে দিকে নজর রাখতে হবে৷ এ সরকার স্বনির্ভরতার প্রতীক৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যে প্রকল্প শুরু হয়েছে তাতে সংস্থার যেমন লাভ হবে তেমনি এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট পরিবারগুলোও উপকৃত হবেন৷ সরকার উপকৃত হবে৷ কর্মই ধর্ম, এই সত্যকে মেনে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী সংস্থার সঙ্গে যুক্ত সকলের প্রতি আহ্বান জানান৷ নিজেকে দুর্বল না ভেবে কর্মের প্রতি নিষ্ঠা রেখে কাজ করতে মুখ্যমন্ত্রী এদিনের ভাষণে বিশেষ গুরুত্ব আরোপ করেন৷
অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী, হস্ততাঁত ও হস্তকারু নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, শিল্প ও বাণিজ্য দফতরের সচিব প্রশান্ত কুমার গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top