News Flash

  • Home
  • Uncategorized
  • চাহিদা অনুযায়ী শিক্ষক দিতে পারেনি বোর্ড মার্চে পুনরায় টেট চাইছে রাজ্য সরকার
Image

চাহিদা অনুযায়ী শিক্ষক দিতে পারেনি বোর্ড মার্চে পুনরায় টেট চাইছে রাজ্য সরকার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ ছাত্র-শিক্ষক আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যায় ঘাটতি রয়েছে৷ তাই, আগামী মার্চ-এ পুনরায় টেট পরীক্ষা নেওয়ার জন্য টিআরবিটি-কে বলেছে ত্রিপুরা সরকার৷ কারণ, চাহিদা অনুযায়ী শিক্ষক দিতে পারেনি বোর্ড৷


আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, টিআরবিটি-র কাছে অস্নাতক শিক্ষক পদে ১৬৭৫ জন শিক্ষক নিযুক্তির জন্য চেয়েছিল শিক্ষা দফতর৷ কিন্তু, টিআরবিটি মাত্র ৫৭১ জনের নাম সুপারিশ করেছে৷ তাদের মধ্যে ৩২৬ জনের অফার ছেড়েছে দফতর৷ বাকি ২৪৫ জনের নিযুক্তি-তে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন রয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, তাঁদের প্রফেশনাল ডিগ্রি নেই৷ তাই, মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রশিক্ষণার্থী শিক্ষক হিসেবে তাদের নিযুক্তি দেওয়া হবে৷ তেমনি, স্নাতক শিক্ষক পদে ২০৫৫ জন শিক্ষক নিযুক্তির জন্য চেয়েছিল শিক্ষা দফতর৷ কিন্তু, টিআরবিটি মাত্র ৮৯৭ জনের নাম সুপারিশ করেছে, বলেন শিক্ষামন্ত্রী৷ তিনি জানান, ওই ৮৯৭ জনের মধ্যে ৪৯৪ জনের অফার ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকিদের একইভাবে প্রফেশনাল ডিগ্রির অভাবে মন্ত্রিসভা-র অনুমোদনের ভিত্তিতে প্রশিক্ষণার্থী শিক্ষক হিসেবে নিযুক্তি দেওয়া হবে৷


তিনি বলেন, চাহিদা অনুযায়ী শিক্ষক দিতে পারেনি টিআরবিটি৷ তাই, আগামী মার্চেই পুনরায় টেট-১ এবং টেট-২ পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড-কে বলা হয়েছে৷ তাঁর বক্তব্য, ছাত্র-শিক্ষক আনুপাতিক হারের নতুন ফর্মুলা করা হয়েছে৷ তাতে, প্রয়োজনের তুলনায় শিক্ষকের ঘাটতি রয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top