News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় এক ব্যক্তির আত্মহত্যা
Image

তেলিয়ামুড়ায় এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারি৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার বৈরাগীপাড়া রাবার বাগানে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম ভীম রায় দেববর্মা৷ জানা যায় তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন৷ তাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি৷ পরিবারের লোকজনদের কাছে তিনি প্রায়ই বলতেন তিনি মরে যাবেন৷ শেষ পর্যন্ত শনিবার সকালে কাজ করতে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে ওই ব্যক্তি৷পারিবারিক তরফে জানা যায় সকালবেলাতে দিয়ে রাবার বাগানের কাজ করার উদ্দেশ্যে জান৷ কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বাড়িতে ফিরে আশায় পরিবারের লোকজনের মনে সন্দেহ দেখা দেয়৷

পরিবারের লোকজন রাখার কথা নিয়ে গিয়ে দেখেন তার মৃতদেহ ফাঁসিতে ঝুলছে৷ তাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোক সংখ্যা৷ খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মানসিক অবসাদ থেকে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top