News Flash

Image

দূর্ঘটনায় গুরুতর শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারি৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৬ মাইলে পথ দুর্ঘটনায় এক শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত শিক্ষকের নাম অমেন্দ্র দেববর্মা৷


জানা যায় ওই শিক্ষক বাইক নিয়ে সুকলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন৷বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়৷তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার পর বাইক চালক শিক্ষক রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন৷ জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেয়৷ করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷তার অবস্থা সঙ্কটজনক তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷এ ব্যাপারে মুঙ্গিয়াকামি থানায় একটি মামলা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top