News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী চাক্কা জ্যাম আন্দোলনের সমর্থনে অগরতলায় গণবস্থান পালিত
Image

দেশব্যাপী চাক্কা জ্যাম আন্দোলনের সমর্থনে অগরতলায় গণবস্থান পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ দিল্লিতে আন্দোলনের ওপর কেন্দ্রীয় সরকারের নির্যাতন দমন পীড়নের প্রতিবাদে দেশজুড়ে কৃষক সংগঠনগুলির শনিবার কর্মসূচি পালন করেছে৷ বিভিন্ন রাজ্যের জাতীয় সড়ক অবরোধ করে এই চাক্কা জ্যাম আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ দেশব্যাপী চাক্কা জ্যাম আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্যে সারা ভারত কৃষক সমন্বয় কমিটির পক্ষ থেকে আগরতলায় গণ-অবস্থান পালন করা হয়৷


প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থান সংঘটিত হয়৷ গণবস্থান এ বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কিষান সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন দিল্লতে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে৷ দিল্লিতে কৃষক আন্দোলন ৭২ দিন অতিক্রান্ত হয়েছে৷ কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট রয়েছে৷ কৃষকরা রাস্তায় বসে আছেন৷দাবি আদায় না হওয়া পর্যন্ত কৃষকরা রাস্তা ছাড়বেন না বলে উল্লেখ করেন পবিত্র বাবু৷


এই সন্ধিক্ষণে সরকার আন্দোলনকারী কৃষকদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার শুরু করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন৷ কৃষকদের আন্দোলনকে স্তব্ধ করে এবার জন্য সরকার নানা চক্রান্ত শুরু তিনি অভিযোগ করেন৷ রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে, রাস্তায় পেরেক পেতে রাখা হচ্ছে৷ জলবিদ্যুৎ এর লাইন কেটে দেওয়া হয়েছে৷কেন্দ্রীয় সরকারের এহেন মনোভাবের প্রতিবাদে দেশজুড়েপ্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন বলে জানিয়েছেন কৃষক সভার নেতা পবিত্র কর৷ দেশব্যাপী কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যও গণবস্থান আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top