News Flash

  • Home
  • Uncategorized
  • অটো স্টেন্ড সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
Image

অটো স্টেন্ড সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ বটতলা বাজার থেকে বাশ ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ পাঠানোর পাশাপাশি শনিবার অটোচালকদের রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা না করানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও মহাকুমা প্রশাসন৷ নাগের জলা মোটর স্ট্যান্ড এর ভেতর থেকে যাত্রী ওঠানামা করানোর জন্য বলা হয়েছে৷ প্রশাসনের এই নির্দেশ ঘিরে অটোচালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷


প্রশাসনের নির্দেশে প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে অটো চালকরা বেশকিছু সময় চলাচল বন্ধ রাখে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ ক্ষুব্দ অটোরিকশা চালকরা দাবি জানিয়েছেন জীবন জীবিকার স্বার্থে অন্তত ১০/১৫টি ওটো যাতে রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করতে পারে সে অনুমতি দিতে হবে৷ অটো চালকরা দাবি করেছেন নাগের জলা মোটর স্ট্যান্ড থেকে যাত্রীরা অটোতে যাতায়াত করবে না৷


এর ফলে অটো চালকরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হবেন৷ দীর্ঘদিন ধরে তারা রাস্তার পাশে অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করেন৷ প্রশাসনের নির্দেশে প্রতি সম্মান জানিয়ে তারা সমস্ত অটো নাগের জলা মোটর স্ট্যান্ড এর ভেতরে রাখবেন৷ সেখান থেকে দশ পনেরটি করে অটো এসে রাস্তার পাশে দাঁড়াবে এবং সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে৷


এ ধরনের সুযোগ না দেওয়া হলে অটো চালকরা বেরোজগারি পড়বে বলেও তারা দাবি করেছেন৷ অটোচালকদের পরিবার প্রতি পালনের কথা মাথায় রেখেই অটোচালকদের এই নেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷এদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে উন্নয়নমূলক কাজ করার জন্যই রাস্তার দু’’পাশ খালি রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রশাসনের এই নির্দেশ মেনে অটোচালকদের যাতায়াত করতে হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে৷প্রশাসন এবং অটো চালক উভয় পক্ষ তাদের অবস্থানে অনড় থাকায় বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top