News Flash

  • Home
  • Uncategorized
  • আবু ধাবি টি-১০ লিগের ফাইনালে দিল্লি বুলসকে হারিয়ে জয়ী নর্দার্ন ওয়ারিয়র্সের
Image

আবু ধাবি টি-১০ লিগের ফাইনালে দিল্লি বুলসকে হারিয়ে জয়ী নর্দার্ন ওয়ারিয়র্সের

আবু ধাবি, ৭ ফেব্রুয়ারি (হি. স.) :  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে শেষ হল টি-টেন লিগ । শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত  ফাইনাল ম্যাচে ডোয়াইন ব্রাভোর দল দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের দল নর্দার্ন ওয়ারিয়র্স।


প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে। মহম্মদ নবি ১০ বলে ২১ রান করেন। এভিন লুইস করেন ১০ রান। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ব্র্যাভো। মাহিশ থিকশানা ১৪ রানে ৩ উইকেট নেন। ব্যাট করতে নেমে নর্দার্ন ওয়ারিয়র্স ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্যাপ্টেন পুরান ১২ রান করে আউট হন। লেন্ডল সিমন্স ১৪ ও রোভম্যান পাওয়েল ১৬ রানে অপরাজিত থাকেন। এডওয়ার্ডস নিয়েছেন ১টি উইকেট। উইকেট পাননি ব্র্যাভো।  ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন থিকশানা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পুরান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন সোহেল আখতার। সেরা বোলারের পুরস্কার হাতে উঠেছে ক্রিস জর্ডনের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top