News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশ ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ মামলা হাইকোর্টে
Image

বাঁশ ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ মামলা হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের বটতলা বাশ বাজারের ছয়জন ব্যবসায়ীকে ২৪ ঘণ্টার নোটিশে জায়গা দখল মুক্ত করার নোটিশ পাঠানোকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷সংবাদ সূত্রে জানা যায় আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বটতলা বাশ বাজারের ব্যবসায়ীদেরকে দোসরা ফেব্রুয়ারি নোটিশ পাঠানো হয়৷ পুরো নিগমের পর থেকে নোটিশ পাঠিয়ে বাশ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় ৫ ফেব্রুয়ারির মধ্যে তারা যেন জায়গা ছেড়ে দেয়৷স্বল্প সময়ের নোটিশ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

নির্ধারিত সময়ের মধ্যে জায়গা দখল মুক্ত না করা হলে পৌর প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে দেয়৷উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ব্যবসায়ীরা৷জানা গেছে বটতলা বাশ বাজারে ৬০/৭০ বছর ধরে তারা ব্যবসা করে আসছে৷ বিকল্প কোন পুনর্বাসনে ব্যবস্থা করে তাদেরকে আচমকা সেখান থেকে চলে যাওয়ার দেওয়ায় ওইসব ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হয়৷ হাইকোর্ট বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শুক্রবারে মামলাটি শুনানির জন্য তোলে৷ বিচারপতি শুভাশিস তলা পাত্রের কোর্টে মামলাটি ওঠে৷ সোমবার পুনরায় এই মামলাটি শুনানির জন্য উঠবে বলে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন৷

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন যেসব ব্যবসায়ীদেরকে ২৪ ঘণ্টার নোটিশে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা দীর্ঘ ৬০/৭০ বছর ধরে এলাকায় ব্যবসা করে চলেছেন৷তাদের জন্য বিকল্প পুনর্বাসনে ব্যবস্থা না করে এ ধরনের নোটিশ পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি৷আগরতলা স্মার্ট সিটির নামে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার কোনো অধিকার কারো নেই বলেও তিনি উল্লেখ করেন৷বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে সেখান থেকে তোলার উদ্যোগ নিতে আগরতলা পৌর প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top