News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : বিদেশমন্ত্রী এস জয়শংকর
Image

চিনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে : বিদেশমন্ত্রী এস জয়শংকর

বিজয়ওয়াড়া, ৬ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে এখনও সরতে নারাজ লালফৌজ। চিনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর  ।

 শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, চিনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে  । লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বিদেশমন্ত্রী বলেন, “সীমান্তে সংঘাত নিয়ে ভারত ও চিনের সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে এপর্যন্ত নয় দফা আলোচনা হয়েছে। আমাদের বিশ্বাস এই বিষয়ে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে। তবে বাস্তবে তেমন কিছু নজরে আসছে না। গতবছরের ঘটনার পর চিনা ফৌজের মোকাবিলায় আমরা নিয়ন্ত্রণরেখায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছি।”

বিশ্লেষকদের মতে, পূর্ব লাদাখে যুদ্ধের জন্য তৈরি ভারত। চিনা আগ্রাসন যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, তা প্যাংগং হ্রদের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড় দখল করে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু সীমান্তে এমন পরিস্থিতি অনন্তকাল ধরে চলতে পারে না। কার্যত বারুদের স্তূপের উপর থাকা সীমান্তে একটি সামান্য ঘটনাও বিস্ফোরণ ঘটাতে পারে। ফলে রাজনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমেই দুই পরমাণু শক্তিধর দেশকে রফাসূত্র খুঁজতে হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top