News Flash

  • Home
  • Uncategorized
  • ৯১ বছরে জীবনাবসান, প্রয়াত প্রখ্যাত অভিনেতা ক্রিস্টোফার প্লামার
Image

৯১ বছরে জীবনাবসান, প্রয়াত প্রখ্যাত অভিনেতা ক্রিস্টোফার প্লামার

টরোন্টো, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্ব চলচ্চিত্র জগৎকে শোকস্তব্ধ করে চলে গেলেন অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। ‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার প্লামার ক্যান্সিটিকাটে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বিগত সাত দশক ধরে শুধুমাত্র সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন প্লামার। অভিনয় করেছেন ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’, ‘অল দ্য ওয়ার্ল্ড’-এর মতো কালজয়ী সিনেমায়।

২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন প্লামার এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন। ১৯২৯ সালে কানাডার একটি ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণেই, কেননা কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষতা ছিলেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top