News Flash

  • Home
  • Uncategorized
  • চাক্কা জ্যাম’ : অবরুদ্ধ জম্মু-পাঠানকোট হাইওয়ে, পঞ্জাবে ব্যাপক প্রভাব
Image

চাক্কা জ্যাম’ : অবরুদ্ধ জম্মু-পাঠানকোট হাইওয়ে, পঞ্জাবে ব্যাপক প্রভাব

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): পূর্বঘোষণা মতোই শনিবার দুপুর বারোটা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরুদ্ধ করলেন কৃষকরা। দুপুর বারোটা থেকেই পঞ্জাবের অমৃতসর এবং মোহালিতে সড়ক অবরুদ্ধ করেন কৃষকরা। রাস্তার উপরেই বসে পড়েন কৃষকরা। অমৃতসরে দিল্লি-অমৃতসর জাতীয় সড়কের উপর গোল্ডেন গেটে প্রতিবাদ দেখানো হয়। একই ছবি ধরা পড়েছে শাজাহানপুর (রাজস্থান-হরিয়ানা) সীমানাতেও। সেখানেও জাতীয় সড়ক অবরুদ্ধ করেন অন্নদাতারা।

অন্যদিকে, বেঙ্গালুরুতে আটক করা হয়েছে আন্দোলনরত কৃষকদের। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা থানার বাইরে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা, তখন বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। চাক্কা জ্যামের প্রভাব পড়েছে জম্মু-কাশ্মীরেও। অবরুদ্ধে করা হয় জম্মু-পাঠানকোট হাইওয়ে। এদিন দিল্লির শাহিদী পার্কে চাক্কা জ্যামের অংশ হিসেবে প্রতিবাদ করার সময় বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ। আবার হায়দরাবাদের উপকণ্ঠে হাইওয়েতে প্রতিবাদ দেখানোর সময় আন্দোলনকারীদের হাইওয়ে থেকে সরিয়ে দেয় পুলিশ।

দেশ জু়ড়ে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমস্ত জাতীয় এবং রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি চলেছে। তবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লিতে ‘চাক্কা জ্যাম’ করা হয়নি। প্রজাতন্ত্র দিবসে হিংসার কথা মাথায় রেখে, কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি নিয়ে কোনও ঝুঁকি নেয়নি দিল্লি পুলিশ। আগাম সতর্কতা হিসেবে লালকেল্লা-সহ দিল্লির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়। ড্রোন দিয়ে চালানো হয় নজরদারি। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ, প্যারামিলিটারি এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে মোট ৫০ হাজার বাহিনী মোতায়েন করা হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top